
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন আদর্শপাড়া এলাকা থেকে মো. রাফিউল ইসলাম রাফি (১৯) নামের এক মাদ্রাসা ছাত্র গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালী (আরপিএমপি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ রাফিউল ইসলাম রাফি মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামের মো. সোহেল রানা ও মোছা. রাবেয়া বেগম দম্পতির ছেলে। তিনি নিউ আদর্শপাড়া দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও ল্লিন্নাহ্ বোর্ডিংয়ের ছাত্র ছিলেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ৯টার দিকে কোতোয়ালী থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মাদরাসা প্রাঙ্গণ থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তার ভাই মো. মুরাদ আহসান গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।
তার শারীরিক বিবরণ:
যোগাযোগ: নিখোঁজ রাফিউল ইসলাম রাফি সন্ধান পেলে তার ভাই মো. মুরাদ আহসানের মোবাইল নম্বরে 01785211109 অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।