বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে সিআইএস-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রশমন ও মগড্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত পাগলাপীর বাজারে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তদারকি ও অভিযান রংপুরে ক্যাফে গ্রিনভ্যালি থেকে ম্যানেজারসহ ৫ জন আটক তারাগঞ্জে মার্কশিট তুলতে অতিরিক্ত ফি দাবির প্রতিবাদ করায় শিক্ষার্থী ও স্বজনকে আটকে নির্যাতন রংপুরে দারুল উলুম মাদ্রাসার ছাত্র রাফিউল ইসলাম রাফি নিখোঁজ কবিতা. নেশাগ্রস্ত শিক্ষক রংপুরে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান, গা ঢাকা দিয়েছেন প্রেমিক শাহীন রংপুর মহানগরী এখন অবৈধ অটোরিকশার ‘নগরী’: যানজটে স্থবির জনজীবন, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির

রংপুরে সিআইএস-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রশমন ও মগড্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)-এর উদ্যোগে রংপুর মহানগরীর ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে দুই দিনব্যাপী দুর্যোগ প্রশমন বিষয়ক মগড্রিল ও প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। যেকোনো দুর্যোগ মোকাবিলা এবং নিজেদের আত্মরক্ষার কৌশল শেখাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

​প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রংপুর-এর অভিজ্ঞ দল। তারা শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। দুই দিনব্যাপী এই আয়োজনে প্রধানত অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণ, ভূমিকম্পের সময় করণীয়, প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) এবং উদ্ধার কাজ (রেসকিউ) বিষয়ে বিস্তারিত আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সাথে মহড়ায় অংশগ্রহণ করে।

​সমাপনী অনুষ্ঠানে ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি এ ধরনের সময়োপযোগী ও জীবনমুখী প্রশিক্ষণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের বাস্তব জীবনে এই জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির প্রশিক্ষক মোহাম্মদ লাভলু মিয়া। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সিআইএস-এর প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সিহাব হোসেন

​বিশেষ এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো জরুরি পরিস্থিতিতে নিজেদের ও অন্যের জীবন রক্ষায় আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews