
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (রেজিঃ নং- ১৮৭৩৬/১২) বাংলাদেশ প্রেসক্লাব, মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেলে মিঠাপুকুরের বেগম রোকেয়া অডিটোরিয়ামে এই দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব, মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. রুবেল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখার সভাপতি মোছাঃ শরিফা বেগম শিউলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিন চৌধুরী রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. আশিক জামান এবং বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক (এবং দৈনিক উত্তরের খবরের সম্পাদক ও প্রকাশক) মো. আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মো. নূর জামাল হক।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহেরুল ইসলাম নিক্সন পাইকার, সিনিয়র সহ-সভাপতি ফৌজিয়া ইয়াসমিন কণা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং রংপুর জেলা বিএনপির সদস্য মো. সাজেদুর রহমান রানা।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে এলাকার উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।