সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠাল গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে ‘গ্রিন ইকো ফাউন্ডেশন’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রংপুরে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় সরকারি স্কুলের দপ্তরী সাদ্দাম গ্রেফতার বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত রংপুরে সিআইএস-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রশমন ও মগড্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত পাগলাপীর বাজারে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তদারকি ও অভিযান রংপুরে ক্যাফে গ্রিনভ্যালি থেকে ম্যানেজারসহ ৫ জন আটক তারাগঞ্জে মার্কশিট তুলতে অতিরিক্ত ফি দাবির প্রতিবাদ করায় শিক্ষার্থী ও স্বজনকে আটকে নির্যাতন রংপুরে দারুল উলুম মাদ্রাসার ছাত্র রাফিউল ইসলাম রাফি নিখোঁজ কবিতা. নেশাগ্রস্ত শিক্ষক

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠাল গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে ‘গ্রিন ইকো ফাউন্ডেশন’

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

কুড়িগ্রাম প্রতিনিধি:

​পরিবেশ রক্ষা, পুষ্টি চাহিদা পূরণ এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে কুড়িগ্রামে দশ হাজার কাঁঠাল গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রিন ইকো ফাউন্ডেশন’। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

​উদ্যোগটির অংশ হিসেবে কুড়িগ্রামের নন্দনপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় এবং নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে কাঁঠাল গাছের চারা তুলে দেন আয়োজকরা। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণের মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার এই প্রয়াস স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীমহলে দারুণ প্রশংসিত হয়েছে।

​পরিবেশ সুরক্ষায় এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য গ্রিন ইকো ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি এই কার্যক্রমে বিশেষ সহযোগিতা করার জন্য ‘গ্লোবাল সিটিজেনস ফর হিউম্যানিটি’‘রিনিউ নাও’-কেও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

​আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews