সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে মহানগর ছাত্রদল সদস্য সচিব রবিউল ইসলামের সংবাদ সম্মেলন কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠাল গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে ‘গ্রিন ইকো ফাউন্ডেশন’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রংপুরে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় সরকারি স্কুলের দপ্তরী সাদ্দাম গ্রেফতার বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত রংপুরে সিআইএস-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রশমন ও মগড্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত পাগলাপীর বাজারে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তদারকি ও অভিযান রংপুরে ক্যাফে গ্রিনভ্যালি থেকে ম্যানেজারসহ ৫ জন আটক তারাগঞ্জে মার্কশিট তুলতে অতিরিক্ত ফি দাবির প্রতিবাদ করায় শিক্ষার্থী ও স্বজনকে আটকে নির্যাতন রংপুরে দারুল উলুম মাদ্রাসার ছাত্র রাফিউল ইসলাম রাফি নিখোঁজ

রংপুরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে মহানগর ছাত্রদল সদস্য সচিব রবিউল ইসলামের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে নিজের বিরুদ্ধে আনীত মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, গুপ্ত জামায়াত অ্যাডভোকেট ইব্রাহিম খলিল ও তার ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি (কোতোয়ালি থানার মামলা নং-০৪, তারিখ-০৩/১২/২০২৪ ইংসহ একাধিক মামলা)। এছাড়া বাসদ (মার্কসবাদী পাঠচক্র) ছাত্রফ্রন্টের রংপুর জেলার সভাপতি এবং গুপ্ত জামায়াত নেতা অ্যাডভোকেট বায়েজিদ ওসমানী ও তথাকথিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থন নিয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। আনীত এসব সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

​তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর ইউনিট দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন যে, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল কর্তৃক উত্থাপিত অভিযোগ সম্পর্কে তাদের কোনো পূর্বানুমোদন, অবগতি বা সম্পৃক্ততা নেই।

​ঘটনার বিবরণ দিয়ে মহানগর ছাত্রদল সদস্য সচিব বলেন, চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো সমঝোতার অর্থের কথা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপক্ষ করার অসদুদ্দেশ্যেই একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, আইনি প্রক্রিয়ায় সত্য বেরিয়ে আসুক। পাশাপাশি কোনো যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।

​সংবাদ সম্মেলনে রংপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews