শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরের বদরগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু: পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পরিচয়হীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​বদরগঞ্জ থানা সূত্রে জানা যায়, তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক অজ্ঞাত পথচারীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর মৃত্যু হয়।

​ঘটনাস্থল ও লাশের সুরতহাল পর্যবেক্ষণ করে বদরগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মামুনুর রশীদ জানান, নিহত ব্যক্তির পায়ে ঘা-পাঁচড়া এবং দুই হাতে পুরনো একাধিক কাটার দাগ রয়েছে। আলামত ও শারীরিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি মাদকাসক্ত (হেরোইন সেবী) ছিলেন।

​তিনি আরও জানান, নিহতের সঠিক নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ বিশ্লেষণ করে তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

​আইনি প্রক্রিয়া শেষে পরিচয় নিশ্চিত হওয়া গেলে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হবে। পাশাপাশি এই মৃত্যুর প্রকৃত কারণ ও সড়ক দুর্ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews