শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে বাংলার চোখ-এর উদ্যোগে রবার্টসনগঞ্জ মণ্ডলপাড়া কবরস্থান পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

​কবরস্থানের পরিবেশ সুন্দর রাখা এবং মশাসহ বিভিন্ন কীটপতঙ্গের বিস্তার রোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রংপুরে আরও একটি কবরস্থান পরিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’-এর উদ্যোগে এবং তানবীর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

​‘কবরস্থানে জঙ্গল নাহি চাই-সম্মানের সাথে সাফ করি তাই’ এই স্লোগানকে সামনে রেখে গত দুই বছরে রংপুরের ১৭টি কবরস্থানে একাধিকবার এই কার্যক্রম বাস্তবায়ন করেছে সংগঠনটি।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর রবার্টসনগঞ্জ মণ্ডলপাড়া কবরস্থানের অভ্যন্তরীণ জঙ্গল পরিষ্কারের মাধ্যমে এই অভিযানের শুভ উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চোখ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সর্বোচ্চ করদাতা হাজী মো. তানবীর হোসেন আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল, সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান, মহানগর কমিটির সভাপতি হাজী মো. আবু জাফর লিটন এবং সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক। এছাড়াও স্থানীয় সংগঠক বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কবরস্থানের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি কীটপতঙ্গনাশক ছিটানো হয়। এই কার্যক্রমে স্থানীয় শিশু-কিশোর ও তরুণরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী বলেন, প্রতিটি মুসলমানের শেষ ঠিকানা কবরস্থান। সেই কবরস্থানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের লক্ষ্য রংপুরের প্রতিটি কবরস্থানকে পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে রূপান্তরিত করা। নূরপুর বড় কবরস্থান, ধাপ, চেনারপাড়া, লালকুঠি, ছোট নূরপুর, শালবন, বালাপাড়া রেলগেট ও বাবুখাঁসহ বিভিন্ন এলাকার ১৭টি কবরস্থানে আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।”

সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews