শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

​আওয়ামী লীগের কথিত পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

​মঙ্গলবার বিকেলে জেলা যুবদল নেতা আকিবুল ইসলাম মনুর নেতৃত্বে নগরীর সেন্ট্রাল রোড থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

​মিছিলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিসহ নানা রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। সমাবেশে যুবদল নেতা আকিবুল ইসলাম মনু বলেন, বিদেশে বসে চক্রান্ত চালিয়ে দেশের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা চলছে। সম্প্রতি ঘটে যাওয়া সহিংস কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি রাজপথে থেকে সব চক্রান্ত মোকাবিলার ঘোষণা দেন। একই সাথে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী রাজপথে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​উক্ত মিছিল ও সমাবেশে রংপুর জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews