শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

মিঠাপুকুর মহাবিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের অভিভাবক সমাবেশ ও নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে আজ সকালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘অভিভাবক সমাবেশ ও নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

​মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি, বালারহাট ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রাব্বানী।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা তাদের পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান। এ সময় কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক অগ্রগতি তরান্বিত করতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজনদের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

​অনুষ্ঠানে মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং মনোজ্ঞ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews