শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

আসাদুজ্জামান টিটু, রংপুর:

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সংগঠন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মো. তাজুল ইসলাম হারুন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. শামীম মিয়া, মো. মুকুল মিয়া, মো. আলমগীর হোসেন, অনিল রায়, পারভেজ হোসেন পলাশসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

​সভাপতির বক্তব্যে মো. তাজুল ইসলাম হারুন চৌধুরী বলেন, “মটর শ্রমিক ইউনিয়ন মেহনতী শ্রমিকদের একটি সম্পূর্ণ স্বাধীন ও অরাজনৈতিক সংগঠন। যেকোনো সংকটে শ্রমিকদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই দল-মত নির্বিশেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করা।”

​সভা শেষে উৎসবমুখর পরিবেশে উপস্থিত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘ডি ফরম’ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews