শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মামলা দায়ের

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে (২২) গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত মাহাবুর হোসেন ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই তার ছেলে হাসানুর রহমান পলাতক রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাসানুরের শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তাদের সঙ্গে খারাপ আচরণ ও অসম্মান করেন। বিষয়টি নিয়ে বাবা মাহাবুর হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে শাশুড়ির সামনেই ছেলেকে চড় দেন বাবা।

​বাবার এই শাসন বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি হাসানুর। এরই জের ধরে শুক্রবার রাতে বাবা-ছেলের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে বাবা মাহাবুর হোসেনের বুকে আঘাত করেন হাসানুর। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

​এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews