শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

লালমনিরহাটে যাত্রীবাহী বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী বগি রেখেই ইঞ্জিন নিয়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে এই যান্ত্রিক ত্রুটির কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেলক্রসিংয়ে বগিগুলো আটকে যায় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

​রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশন থেকে ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেলক্রসিং ব্যারিকেড এলাকার ওপর থেমে যায়। তবে ট্রেনচালক বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে একাই প্রায় এক কিলোমিটার এগিয়ে যান। অন্যদিকে লেভেলক্রসিংয়ে বগিগুলো আটকা পড়ে থাকায় মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

​প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, “লেভেলক্রসিংয়ের ওপর বগি আটকে থাকায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।”

​তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ইঞ্জিনটি এসে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে যুক্ত হলে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

​তিনি আরও জানান, মূলত ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুকের যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটি ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews