শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে সরকারি খাস জমি ও নদীর চর কেটে মাটি-বালু লুটের মহোৎসব

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ড তাজহাট মেট্রো থানার তালুক তামপাট (শান্তি পাড়া) এলাকায় সরকারি খাস জমি ও নদীর চর থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি ও বালু লুটের মহোৎসব চলছে। প্রভাবশালী একটি চক্রের নির্বিচার এই কর্মকাণ্ডের ফলে এলাকার পরিবেশ ও অবকাঠামো ধ্বংসের মুখে পড়েছে এবং চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে অন্তত চারটি গ্রাম।

জেলা প্রশাসক বরাবর দাখিল করা এলাকাবাসীর লিখিত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়, তালুক তামপাট মৌজার আর.এস খতিয়ান নং-০১ এর ২৫৩০, ২৪১৪, ২৫১৫ নম্বর দাগ এবং অন্য একটি খতিয়ানের ২২১ নম্বর দাগসহ প্রায় ১১ একর সরকারি খাস জমি থেকে গভীর রাতে অবৈধভাবে মাটি ও বালু কাটা হচ্ছে। পরবর্তীতে সেই মাটি ও বালু ট্রাকে করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ ২০-২৫ জনের একটি চক্র সক্রিয় রয়েছে। রাতের আঁধারে এলাকায় অস্ত্র হাতে মহড়া দেওয়া এবং প্রতিবাদকারীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রকাশ্য হুমকিও দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।

এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন যে, যেভাবে নদী ও খাস জমির চর কেটে মাটি ও বালু সরিয়ে নেওয়া হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে ওই এলাকার চারটি গ্রাম যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এছাড়া এর ফলে স্থানীয় জীববৈচিত্র্য ও কৃষিভূমির মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।

সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং এলাকাবাসীর নিরাপত্তায় জরুরি ভিত্তিতে এই অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপিসহ লিখিত আবেদন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews