শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুর সদরের হরিদেবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুরের মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ আসাদুজ্জামান টিটু, রংপুর:

​রংপুর সদর উপজেলার ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আনিসুর রহমান মাহমুদ ইউনিয়নের বিভিন্ন পাড়ায় গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।

​গত রাতে হরিদেবপুর ইউনিয়নের বানিয়াপাড়া, নতুন দশ ও হিন্দুপাড়া এলাকায় সর্বস্তরের জনগণের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​এবারের নির্বাচনে হরিদেবপুর ইউনিয়নের সাধারণ জনগণ একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। স্থানীয় ভোটারদের মতে, আনিসুর রহমান মাহমুদ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে আসছেন, যা তাকে সাধারণ মানুষের মাঝে বিশেষভাবে পরিচিত করে তুলেছে। এলাকার ভোটারদের বিশ্বাস, তার নেতৃত্বে এই ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

​উঠান বৈঠক ও মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাসুদার রহমানসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews