শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুর সদরে লালচাঁদপুর মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান টিটু, রংপুর:

​রংপুর সদর উপজেলার লালচাঁদপুর খায়েরুল উলুম বহুমুখী ফাযিল (ডিগ্রী) মাদরাসায় ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​আজ সোমবার সকালে মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে অষ্টম শ্রেণির ছাত্র নুর মোহাম্মদ এবং ইসলামী সংগীত পরিবেশন করে নবীন ছাত্র নাঈম ইসলাম।

​নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন ফাযিল প্রথম বর্ষের ছাত্রী মোছাঃ জাহিনা খাতুন। এছাড়া শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দেন মাওলানা মো. ফজলুল হক, মাওলানা নাজমুল ইসলাম, আজিজুল ইসলাম এবং এ. কে. মাহমুদুন্নবী। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা বজায় রেখে এবং পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ুম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews