শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে ১৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ৩, এসআরবি’র অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ১শ গ্রাম ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। এ ঘটনায় মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

​গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

​গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর নগরীর গুপ্তপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মোজাফফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের মৃত রহমত আলীর ছেলে মাজেদুল ইসলাম (২৯)।

​এসআরবি-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানে ১৫ দশমিক ১ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি এবং ৬ দশমিক ৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়।

​এ ঘটনায় এসআরবি-১৩ এর পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তি ও জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews