শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ পালিত: সর্বজনীন আবাসন ও টেকসই নগরায়নের ওপর গুরুত্বারোপ

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’.

​সোমবার (৫ অক্টোবর ২০২৬) রংপুর পিটিআই সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো. শহিদুল ইসলাম এনডিসি।

​রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মো. সামসুজ্জামান সামু।

​আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন সংকট মোকাবিলায় পরিকল্পিত ও টেকসই নগরায়ন অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সর্বজনীন আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা ও তা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে রংপুর অঞ্চলের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews