শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা Curacao Casino Resort Hilton A Practical Travel Guide

নাগেশ্বরী কামিল মাদ্রাসার ঐতিহাসিক গৌরব: জাতীয় পর্যায়ে দেশ সেরা দুই শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

​বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সমগ্র দেশের মাদ্রাসাসমূহকে পেছনে ফেলে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাগেশ্বরী কামিল মাদ্রাসা। একই প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায়ে ক্যাটাগরিতে যৌথভাবে ০২ জন শিক্ষক দেশ সেরা শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে এক সোনালী অধ্যায় যোগ করেছে।

​অর্জন ও সম্মাননা প্রাপ্ত শিক্ষকবৃন্দ:

​আলিম-ফাজিল-কামিল পর্যায়ে (১ম স্থান): দেশ সেরা গুণী শিক্ষক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার আদব বিভাগের প্রভাষক ড. আব্দুর রহিম মুকুল।

​ইবতেদায়ী পর্যায়ে (১ম স্থান): দেশ সেরা গুণী শিক্ষক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মোছাঃ আকলিমা আক্তার।

​আনন্দ ও উদযাপনের মুহূর্ত

​একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুজন শিক্ষক দেশ সেরা হওয়ার এই বিরল স্বীকৃতি পাওয়ায় পুরো নাগেশ্বরী কামিল মাদ্রাসা পরিবার ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের বন্যা বইছে। এক বর্ণাঢ্য আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তারা তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

​এই অসামান্য সাফল্য শুধু নাগেশ্বরী কামিল মাদ্রাসার জন্যই নয়, বরং পুরো মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। নাগেশ্বরী কামিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে দেশ সেরা এই দুই গুণী শিক্ষককে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। তাদের এই অগ্রযাত্রা আগামী দিনেও অব্যাহত থাকুক এটাই সকলের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews