
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
তরুণ পেসারদের প্রতিভা অন্বেষণ ও তাদের বোলিংয়ের জাদুকরি প্রতিভা বিকাশের লক্ষ্যে রংপুর বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল রবি বোলার হান্ট- ২০২৬
তোমার প্রতিভা, তোমার স্বপ্ন হতে পারে আগামীর বোলিং স্টার এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় অঞ্চলের উদীয়মান তরুণ ক্রিকেটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন: মনজুর আহমেদ আজাদ সভাপতি, ফুটবল ফেডারেশন, রংপুর। মোঃ রুবায়েত হোসেন সদস্য সচিব, ক্রিকেট উপকমিটি, রংপুর। মোঃ তানবীর হোসেন আশরাফি আহ্বায়ক, কাবাডি কমিটি, রংপুর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে তরুণ বোলারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের প্রত্যাশা, এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে রংপুর অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে আগামীর অনেক বিশ্বমানের বোলিং স্টার বেরিয়ে আসবে, যারা দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রতিভাবান বোলারদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।