
মোঃ শহিদুল ইসলাম, রংপুর:
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত এই স্লোগানকে সামনে রেখে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, রংপুরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিশুদের হাতে নানা ফেস্টুন, প্ল্যাকার্ড ও রঙিন বেলুন শোভা পায়, যা শিশুদের অধিকার ও নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেয়।
আয়োজকরা জানান, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে শিশু একাডেমি দীর্ঘ ৫০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।