
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
“জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন” (Lived Experiences Heard: Real Voices, Real Change) এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা/মনোবিজ্ঞান চর্চার অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (BPA) রংপুর বিভাগ এবং রংপুর মনোবিজ্ঞান সমিতি (RPA)-র যৌথ উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে নগরীর হোটেল নর্থ সিটিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও আধুনিক জীবনের মানসিক চাপ মোকাবেলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সমাজে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কুসংস্কার ও দ্বিধা দূর করে মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে মনোবিজ্ঞান সমিতির রংপুর বিভাগের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।