
মোঃ নুর জামাল হক, রংপুর:
১৯ বছরের সফল পথচলা পেরিয়ে ২০ বছরের তারুণ্যদীপ্ত অধ্যায়ে পদার্পণ করেছে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’। “যৌবনের জয়গানে ২০ বছরে বাংলার চোখ” এবং “একতার শক্তি, সেবার অঙ্গীকার—দুই দশকে বাংলার চোখ পরিবার” এই স্লোগানকে সামনে রেখে
গতকাল ১০ অক্টোবর (শনিবার) রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সংগঠনটির ২০ বছর পূর্তি উৎসব এক আনন্দঘন ও জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ ২০ বছরের সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকার চিত্র তুলে ধরা হয়। এ দীর্ঘ পথচলাকে শুধুমাত্র সময়ের হিসাব নয়, বরং মানবিক মূল্যবোধ, মানুষের ভালোবাসা, আন্তরিকতা, ত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করেন বক্তারা।
উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং সদস্য সচিব মোকাররম হোসাইনের নিরলস প্রচেষ্টা, পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগে বর্ষপূর্তির এই আয়োজন সাফল্যমণ্ডিত ও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে কেক কেটে এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের পথচলায় সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় সংগঠনের:
সম্মানিত চেয়ারম্যান: মো. তানবীর হোসেন আশরাফীসাধারণ সম্পাদক: মাহমুদুন নবী বাবুল, মহানগর সভাপতি: হাজী মো. আবু জাফর লিটন,মহানগর সাধারণ সম্পাদক: মো. ওমর ফারুক
এছাড়া উপদেষ্টা মণ্ডলী, আজীবন সদস্য, আমন্ত্রিত অতিথি এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ প্রকাশ করেন যে, ঐক্য, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ‘বাংলার চোখ’ আগামী দিনগুলোতেও সমাজের কল্যাণে ও মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি কেবল একটি সংগঠন নয়, বরং একটি মানবিক পরিবার ও সামাজিক অঙ্গীকারের রূপ। সকলের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতায় ‘বাংলার চোখ’ শতবর্ষের গৌরবময় পথে এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।