শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে শারদীয় দুর্গোৎসবে ২৫৪টি পূজা মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

​আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুরের ২৫৪টি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি শ্রী জীবন কুন্ডু সভাপতিত্ব করেন।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী পিপাস রায়।

​সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নানা প্রস্তুতিমূলক দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। আসন্ন উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সকল মন্দির কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews