শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

​মিঠাপুকুরে প্রবাসীর বাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও গবাদিপশু লুট: থানায় অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক সৌদি প্রবাসীর বসতবাড়িতে বেআইনিভাবে ঢুকে হামলা, মারধর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গবাদিপশু লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ সানজি আক্তার (৪১) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-২৬ জনকে বিবাদী করে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লতিফপুর​ ইউনিয়নের  বৌ-বাজার এলাকার সৌদি প্রবাসী মোঃ নুর হোসেনের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী সানজি আক্তার ও সন্তানরা বসতবাড়িতে বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে তাঁদের জমিজমা ও বসতবাড়ি নিয়ে পূর্বে থেকেই শত্রুতা ও বিরোধ চলছিল।

​অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় ১ নং বিবাদী মোঃ ওয়াজেদুল ইসলাম (৪০)-এর নেতৃত্বে হামলাকারীরা লাঠি-সোটা, লোহার রড, রামদা, কোদাল ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে বাদী ও তাঁর মেয়ে মোছাঃ আফরিন আক্তার (১৮) প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ১ নং বিবাদীর হুকুমে অন্য বিবাদীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর ফোলা ও জখম সৃষ্টি করে।

​পরবর্তীতে বিবাদীরা ঘরের ভেতরে প্রবেশ করে শোকেসের ড্রয়ারের তালা ভেঙে গচ্ছিত নগদ ৮০,০০০ (আশি হাজার) টাকা এবং মোট ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ২,২০,০০০ টাকা) লুট করে নিয়ে যায়। এছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ২০,০০০ টাকার ক্ষতিসাধন করা হয় এবং বাড়ির ভিটার বিভিন্ন গাছপালা কেটে আনুমানিক ১,১০,০০০ টাকার ক্ষতি করা হয়। যাওয়ার সময় হামলাকারীরা গোয়ালঘর থেকে ২,৫০,০০০ টাকা মূল্যের ১টি ফ্রিজিয়ান জাতের গাভী নিয়ে যায় বলে অভিযোগে দাবি করা হয়।

​হামলা ও লুটপাটের সময় স্থানীয় লোকজন এবং স্বজনরা এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে বিবাদীরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

​প্রবাসী স্বামী বিদেশে থাকায় তাঁর সঙ্গে মোবাইল ফোনে আলোচনা করে এবং প্রাথমিক চিকিৎসা শেষে অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেছেন।

​এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews