
আসাদুজ্জামান টিটু, রংপুর:
রংপুরের পাগলাপীর স্কুল ও কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, ‘মরহুম আমজাদ হোসেন স্মৃতি পাঠাগার’-এর শুভ উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো: মাহবুবুর রহমান বেলাল। তিনি ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ‘মরহুম আমজাদ হোসেন স্মৃতি পাঠাগার’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো: আব্দুল গনি, শিক্ষক প্রতিনিধি মো: বদরুল আলম এবং অভিভাবক সদস্য মো: সামছুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলার আমীর মাওলানা মাজহারুল ইসলাম ও সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদেরসহ প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও নতুন-পুরাতন শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা ও পাঠাগার উদ্বোধন শেষে স্থানীয় সংগীতশিল্পী এবং শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।