শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে স্বামীর বিরুদ্ধে সাজানো ধর্ষণ মামলা: নেপথ্যের রহস্য নিয়ে এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুর সদর উপজেলার কোতোয়ালি থানার খোদ্দপাড়া এলাকায় প্রেম ও বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক দম্পতির বিরুদ্ধে সাজানো ধর্ষণ মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। সম্পূর্ণ মেয়ের পারিবারিক সম্মতিতে বিয়ে রেজিস্ট্রি এফিডেভিট সম্পাদন হওয়া সত্ত্বেও পরবর্তীতে স্বামী ও তার আত্মীয়দের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা দেওয়ায় স্থানীয়দের মাঝেধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সদর উপজেলার কোতোয়ালি থানাধীন খোদ্দপাড়া গ্রামের পল্লব চন্দ্রের সাথে হরিদেবপুর এলাকার শ্যামা রানী মহন্তের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে কনে শ্যামা রানী মহন্তের পিতা পরিমল মহন্ত, মাতা রেখা রানী সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।বিয়ের পর তারা এফিডেভিটের (হলফনামা)রেজিস্ট্রির মাধ্যমে এবং হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শাঁখা-সিঁদুর পরিয়ে স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন শুরু করেন।

​তবে রহস্যজনকভাবে বিয়ের কিছু দিন যেতে না যেতেই কনে পক্ষ থেকে বর পল্লব চন্দ্র, তার আত্মীয় তাপস এবং লিপি নামের এক নারীর বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মনগড়া মামলা দায়ের করা হয়।

​এ বিষয়ে পল্লব চন্দ্রের বাবা আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাদের না জানিয়ে কনে পক্ষের অভিভাবক রেখা রানীর উপস্থিতিতেই বিয়ে হয়।পরবর্তীতে তারা বদরগঞ্জে তাদের আরেক মেয়ের বাড়িতে গিয়ে সংসারও করতে দেয়। কিন্তু হঠাৎ কনে পক্ষ মত বদলে আমার ছেলে ও স্বজনদের নামে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। আসামিদের মধ্যে তাপস দীর্ঘদিন ধরে পড়াশোনা ও কাজের সুবাদে ঢাকায় অবস্থান করছে, অথচ তাকেও এ মামলায় জড়ানো হয়েছে।আমরা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার সুষ্ঠু বিচার চাই।

​ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যরা অভিযোগ করে জানান, কনে পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের হেয় প্রতিপন্ন করতে এবং আর্থিক ক্ষতি সাধনে মিথ্যা মামলার জাল বুনেছে।

এদিকে,কনের মা রেখা রানী বলেন, আমার মেয়ে শ্যামা রানীসহ আমি আমার বড় মেয়ের বাড়ি বদরগঞ্জে যাওয়ার সময় লাহিড়ীর হাটে পল্লব ও তার বন্ধুর সাথে দেখা হয়। পল্লব আমার মেয়েকে বিয়ে করতে চাইলে ওখান থেকে বলরাম নামে এক কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করে হিন্দু ধর্মাবলম্বী মেনে শাঁখা-সিঁদুর পড়িয়ে বিয়ে হয়।

এলাকাবাসীর মতে, এফিডেভিট ও বিয়ের রেজিস্ট্রি কাগজপত্র, বিয়ের ভিডিও, ছবি প্রমাণ থাকা সত্ত্বেও এ ধরনের মামলা সামাজিক ও আইনি কাঠামোর চরম অপব্যবহার। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের বলেন, নারী শিশু কোর্ট থেকে একটি ধর্ষণ মামলার তদন্ত দিয়েছে। তদন্তকারী কর্মকর্তা প্রকৃত বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোর্টে চার্জশিট প্রদান করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews