শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান রসিক প্রশাসকের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

রবিন চৌধুরী রাসেল, রংপুর:

রংপুর নগরীর ১৬৪টি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে রংপুর সিটি করপোরেশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগর ভবনে চেক বিতরণ ও মতবিনিময় সভায় পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ১৬৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ২৪ লাখ ৬০ হাজার টাকা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, এ উৎসবকে ঘিরে নগরীর সর্বত্র উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাই পূজামণ্ডপগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

মাহফুজ উন নবী ডন আরও বলেন, সিটি করপোরেশন নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews