শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

​রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে ১১ প্লাটুন সদস্য

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়কের আওতাধীন সীমান্ত ও সদরের মোট ৬৩টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

​শনিবার (১৭ অক্টোবর) ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ‘রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির)’ মণ্ডপ সরাসরি পরিদর্শন করেন রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজিউর রহমান, পদাতিক। পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​নিছিদ্র নিরাপত্তায় ১১ প্লাটুন বিজিবি

​বিজিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর ব্যাটালিয়ন থেকে সর্বমোট ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

​নিরাপত্তা বলয়ের চিত্র:

​সীমান্তবর্তী এলাকা: সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে ১৪টি বিওপি।

​ব্যাটালিয়ন সদর: সদর দপ্তর থেকে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৮টি মণ্ডপে সরাসরি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সমন্বিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা

​পূজামণ্ডপগুলোকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিবিড় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঝুঁকি চিহ্নিতকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির মধ্যে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে।

​বিজিবি কর্মকর্তারা জানান, দর্শনার্থী ও পূজারিদের নিরাপদ চলাচল এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অক্ষুণ্ন রাখতে বিজিবি সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews