শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে পিতা-মাতার কবর জিয়ারত করলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও রংপুরের কৃতি সন্তান হাবিব-উন-নবী খান সোহেল রংপুর নগরীর নূরপুর কবরস্থানে তাঁর প্রয়াত পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন।

​রবিবার (১৯ অক্টোবর) রংপুর পৌঁছানোর পর তিনি প্রথমে কবরস্থানে যান এবং মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

​জানা গেছে, আগামীকাল ২০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর আগমন এবং পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি সফল করার লক্ষ্যে তিনি রংপুরে এসেছেন। কবর জিয়ারত শেষে তিনি স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

​সভায় আগামীকালের ঐতিহাসিক সফর ও পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews