বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা Curacao Casino Resort Hilton A Practical Travel Guide

ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

বিশেষ প্রতিনিধি:

​উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিকে। সামাজিক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা আর সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রংপুর সদরের ৪নং সদ্যপুস্কনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন উদীয়মান চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ।

​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত হয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের সার্বিক আয়োজন যেন সুন্দর ও আনন্দময় হয়, সে লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির হাতে অর্থ সহযোগিতার স্মারক তুলে দেন।

​পরিদর্শনকালে রাসেল আহমেদ রাজ বলেন: ধর্ম যার যার, উৎসব সবার। সদ্যপুস্কনী ইউনিয়ন বরাবরের মতোই শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য ক্ষেত্র। আমাদের এই মাটির ঐতিহ্যই হলো বিপদে-আপদে ও আনন্দে একে অপরের পাশে থাকা। শারদীয় দুর্গোৎসবের এই আলো যেন আমাদের ইউনিয়নের প্রতিটি মানুষের মনে শান্তি ও অনাবিল আনন্দ নিয়ে আসে।

​চেয়ারম্যান প্রার্থীর এমন আন্তরিক উপস্থিতিতে গভীর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ পূজার্থীরা। তারা জানান, রাসেল আহমেদ রাজের এই অর্থ সহযোগিতা ও সরাসরি উপস্থিত হয়ে উৎসাহ প্রদান এলাকার সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

​পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সর্বস্তরের উৎসুক সাধারণ মানুষ উপস্থিত থেকে এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews