
আসাদুজ্জামান টিটু, রংপুর:
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। অনুষ্ঠানে মূল আয়োজনে ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আগামী মমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন সরকার।
পরিদর্শনকালে প্রধান অতিথি ও চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা বলেন, “শারদীয় দুর্গোৎসবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিক তা জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে পরিদর্শনের অংশ হিসেবে মণ্ডপগুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পাশাপাশি, স্থানীয় সর্বস্তরের জনগণকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতা আমজাদ হোসেন সরকারের পাশে থেকে তাকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মমিনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ খোকা, মমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাহেব, রংপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও মমিনপুর ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান মিলন, মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল
এ ছাড়াও স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।