
আসাদুজ্জামান টিটু, রংপুর:
রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মফিজল ইসলাম (জর্দা) ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
গতকাল মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে মোঃ মফিজল ইসলাম (জর্দা) বলেন, “পূজায় কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে তাকে পুলিশের হাতে সোপর্দ করবেন।”
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসাথে উৎসব উদযাপনের আহ্বান জানান। একই সাথে বক্তব্যে তিনি বিগত নির্বাচনে তাঁর ‘টেলিফোন’ প্রতীকের কথা স্মরণ করিয়ে দেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির শিক্ষার্থীবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ তাঁর সাথে উপস্থিত ছিলেন।