শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ৪৭২, নতুন হ্রদ থেকে ফের বন্যার আশঙ্কা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে ৪ খুন: পুলিশের নতুন বয়ান- ‘দিনের আলোয় খোলা ছাদেই খুন হন গণপতি পরিবার’ ​রংপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক ইসরাত জাহানের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ৪ খুন: পুলিশের বয়ান ঘিরে নানা প্রশ্ন-আন্দোলন, মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না পেয়ে ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন রংপুরে শিক্ষক দম্পতিসহ চারজন হত্যায় গ্রেপ্তার ২, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পুলিশের কারমাইকেল কলেজের শিক্ষার্থী আগামী চক্রবর্তীসহ পুরো পরিবার হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন রংপুরে সাবেক শিক্ষক দম্পতি ও দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ভারতের আসামে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সামরিক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে আসামের জোরহাটে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়।

দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে এনডিটিভি। তারা হলেন—স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

দুর্ঘটনার বিষয়ে এক বিবৃতিতে আইএএফ জানায়, ‘আজ সকাল ১০টার দিকে আসামের জোরহাটে একটি নিয়মিত উড্ডয়নের সময় আইএএফের একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা ও প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে। এই প্রাণহানিতে বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।’

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি জোরহাট বিমানঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সেটিতে আগুন ধরে যায়। আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়।

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

আসামের জোরহাটে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

এনডিটিভি বলছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর তদন্ত প্রতিবেদন ও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

দুর্ঘটনার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘জোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।’

আন্তোনভ এএন-৩২ একটি শক্তিশালী দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমানবাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম পরিবহন বিমান হিসেবে পরিচিত। বর্তমানে দেশটির বিমানবাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।

এএন-৩২ উচ্চ পার্বত্য বিমানঘাঁটি এবং উষ্ণ জলবায়ুতেও কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এটি সর্বোচ্চ সাড়ে ৭ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। দুর্গম এলাকায় রসদ সরবরাহেও বিমানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews