মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রংপুর জেলা জিয়া সাইবার ফোর্সের

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

রংপুর প্রতিনিধি:

রংপুর জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম সমাজ ধ্বংসকারী অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

​তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন জুয়া এবং মাদকের ভয়ানক বিস্তার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই সামাজিক ব্যাধিগুলো শুধু তরুণ প্রজন্মকেই বিপথগামী করছে না, বরং পারিবারিক ও সামাজিক শান্তিও বিনষ্ট করছে। সাইবার অপরাধ এবং মাদকের এই মরণছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।

​মোঃ আব্দুল হালিম আরও উল্লেখ করেন, জিয়া সাইবার ফোর্স সামাজিক অবক্ষয় রোধে সর্বদা সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। তবে এর পাশাপাশি সরকারি ও প্রশাসনিক স্তরে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে চিরুনি অভিযান চালানো এখন সময়ের দাবি। তিনি অবিলম্বে চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews