মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

রংপুরে ব্যাটারি চুরির অপবাদ দিয়ে দোকানদারকে বেধড়ক মারধর ও জখমের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আরকে রোড নতুন ট্রাকস্ট্যান্ড এলাকায় ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক দোকানদারকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানদার মো. রুবেল মিয়া (৩৩) বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রুবেল মিয়া আরকে রোড নতুন ট্রাকস্ট্যান্ড এলাকায় ভলকানাইজিং ও ব্যাটারির ব্যবসা পরিচালনা করেন। গত ২১ জুলাই রাতে তার দোকানসংলগ্ন এলাকার বডি মিস্ত্রী মো. রবিউল ইসলামের গ্যারেজ থেকে একটি ব্যাটারি হারিয়ে যায়।

​এরই জেরে গত ২৩ জুলাই রাত ১টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়ি ফেরার পথে দক্ষিণ বাবুখা গ্রামের লিটনের দোকানের সামনে পৌঁছালে মো. জাহিদ মিয়া নামের এক ব্যক্তি রুবেল মিয়াকে ডেকে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়িতে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর অভিযুক্তরা তার কাছে থাকা একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৭৫০ টাকা কেড়ে নেন।

​পরবর্তীতে রবিউল ইসলামের হুকুমে জাহিদ মিয়া, রতন মিয়াসহ ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি দলবদ্ধ হয়ে ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে ইটের আদালা দিয়ে তার বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং জাহিদের মাধ্যমে গলা টিপে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত রবিউল ও জাহিদ তাকে হত্যার উদ্দেশ্যে কাদা মাটিতে চেপে ধরে বুকের ওপর জোরেশোরে লাথি মারতে থাকেন।

​মারধরের একপর্যায়ে রুবেল মিয়া জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা তার মাথায় পানি ঢালেন এবং জ্ঞান ফিরে আসলে পুনরায় মারধর শুরু করেন। এ সময় গোঙানির শব্দ পেয়ে স্থানীয় সাক্ষী মো. লিটন মিয়া ও মো. আসাদ মিয়া দ্রুত এগিয়ে এসে তাকে কাদা-মাটি মাখা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টার দিকে বাড়িতে পৌঁছে দেন।

​রাতেই হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় পরদিন সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে তার জেঠাতো ভাই মো. এনামুল হকের মাধ্যমে থানায় অভিযোগ পাঠাতে কিছুটা বিলম্ব হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, “অভিযোগ পাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ভুক্তভোগীর দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews