বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনকে ওএসডি করায় রংপুরবাসীর ক্ষোভ প্রকাশ বদরগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ লটারির টিকিট বিক্রি, কারাদণ্ড ২ রংপুরে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: এসআই নিহার রঞ্জন পুলিশ লাইনে সংযুক্ত দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ছাত্র আন্দোলন ও সমাজসেবায় বর্ণাঢ্য ব্যক্তিত্ব মোঃ শহিদুল ইসলাম মিজু বদরগঞ্জে মেলাবহির্ভূত লটারি টিকিট বিক্রি: যুবকের ৭ দিনের কারাদণ্ড রংপুরে রওশন আরা বেগম হত্যাকারী ও আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রংপুরে ঘাঘট প্রয়াস পার্কে মেলার আড়ালে হাউজি-লটারি ও অশ্লীলতা বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী রংপুরে রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটন: নারীসহ ৩ জন গ্রেপ্তার বাণিজ্য মেলা ও সার্কাসের আড়ালে রমরমা অসামাজিক কার্যকলাপ: দিশেহারা স্থানীয় এলাকাবাসী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনকে ওএসডি করায় রংপুরবাসীর ক্ষোভ প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর অঞ্চলের বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ।

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনটিতে নাটোর ও গাইবান্ধার জেলা প্রশাসকসহ মোট তিনজনকে ওএসডি করার কথা জানানো হয়।

​জনপ্রিয় ও দক্ষ এই প্রশাসককে হঠাৎ করে প্রত্যাহার করায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মতে, মোহাম্মদ রুহুল আমীন রংপুরে যোগদানের পর থেকেই জনকল্যাণমূলক নানা পদক্ষেপ, প্রশাসনিক গতিশীলতা এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। হঠাৎ এমন সিদ্ধান্ত রংপুরবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। জনস্বার্থে এই ধরনের বদলি বা ওএসডি করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews