বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে ৪ খুন: পুলিশের নতুন বয়ান- ‘দিনের আলোয় খোলা ছাদেই খুন হন গণপতি পরিবার’ ​রংপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক ইসরাত জাহানের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ৪ খুন: পুলিশের বয়ান ঘিরে নানা প্রশ্ন-আন্দোলন, মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না পেয়ে ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন রংপুরে শিক্ষক দম্পতিসহ চারজন হত্যায় গ্রেপ্তার ২, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পুলিশের কারমাইকেল কলেজের শিক্ষার্থী আগামী চক্রবর্তীসহ পুরো পরিবার হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন রংপুরে সাবেক শিক্ষক দম্পতি ও দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর।

​রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন পাওয়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মারুফ আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​বিদায়ী বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ তাঁর কর্মকালীন সময়ে সহকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আইন ও বিধি-বিধানের মধ্যে থেকে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো অবস্থাতেই আইনবহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

​অপরাধ দমন, কৌশলগত পুলিশিং এবং জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা নিতে হবে এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এছাড়া চাঞ্চল্যকর মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি দ্রুত তথ্য সংগ্রহ, সঠিক বিশ্লেষণ ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনার ওপর জোর দেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সহকর্মীদের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews