সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

আগামী এক মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা বাড়ানো হবে এবং বর্তমান সংকট পুরোপুরি দূর হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

​আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

​স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সারা দেশেই জনবল কাঠামোর কিছু সংকট রয়েছে। তবে অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগের মাধ্যমে রমেক হাসপাতালের চাহিদাগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​বিগত সময়ের সমালোচনা করে মন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে চলা জুলুম ও নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্য খাত নয়, দেশের প্রতিটি খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছিল। হাসপাতালের পূর্ববর্তী সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি দেখতে এবং বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে তিনি এই সফরে এসেছেন বলে জানান।

​আইসিইউ সংকট প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, “এর আগে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের অভাবে এই হাসপাতালে আইসিইউ বেড বাড়ানো সম্ভব হয়নি। ইতোমধ্যে পদায়ন সম্পন্ন হয়েছে, আশা করছি আগামী এক মাসের মধ্যেই নতুন করে আইসিইউ বেডগুলো চালু করা সম্ভব হবে।”

​এদিকে, সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদন্তে কিছু জটিলতা ও সময় লাগলেও প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসাই সরকারের প্রধান অগ্রাধিকার।

​এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তিনি রমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন।

​অনুষ্ঠান ও উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews