মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে কবরস্থানের চলাচলের জমি ক্রয়ের জেরে বাউন্ডারি প্রাচীর ভাঙচুরের অভিযোগ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবার পেল বিআরটিএ-র ২ কোটি ১৬ লাখ টাকার চেক চিলমারীতে ছয় কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চার বছরেও চালু হয়নি রংপুরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে মহানগর ছাত্রদল সদস্য সচিব রবিউল ইসলামের সংবাদ সম্মেলন কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠাল গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে ‘গ্রিন ইকো ফাউন্ডেশন’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রংপুরে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় সরকারি স্কুলের দপ্তরী সাদ্দাম গ্রেফতার বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত রংপুরে সিআইএস-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রশমন ও মগড্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত পাগলাপীর বাজারে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তদারকি ও অভিযান

রংপুরে কবরস্থানের চলাচলের জমি ক্রয়ের জেরে বাউন্ডারি প্রাচীর ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
oplus_0

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর মহানগরীর তাজহাট থানাধীন কোট ঘাঘটপাড়া এলাকায় কবরস্থানের চলাচলের জন্য ক্রয়কৃত জমিতে বাউন্ডারি প্রাচীর নির্মাণকাজে বাধা ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাজহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কোট ঘাঘটপাড়া কবরস্থানের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।

​অভিযুক্ত ব্যক্তিরা হলেন— মোসা. রূপালী বেগম (৪০) ও তার স্বামী মো. শফিকুল ইসলাম (৪৫), উভয় সাং-কোট ঘাঘটপাড়া, ওয়ার্ড নং-১৫, তাজহাট, রংপুর মহানগর।

​অভিযোগ সূত্রে জানা যায়, কোট ঘাঘটপাড়া কবরস্থানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী মো. আবু সাঈদ ও স্থানীয় লোকজনের সাথে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। অভিযুক্তদের বাড়ি কবরস্থানের সংলগ্ন হওয়ায় এর আগে এলাকায় কেউ মারা গেলে তারা কবরস্থানে লাশ দাফন-কাফনে বাধা দেওয়া এবং প্রধান গেটে তালাবদ্ধ করে রাখার মতো ঘটনা ঘটাতেন।

​এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকার লোকজন কবরস্থানে যাতায়াতের জন্য মো. সাহেব আলী নামের এক ব্যক্তির নিকট থেকে ১ শতক জমি ক্রয়ের জন্য বায়না করেন। পরবর্তীতে সাহেব আলীর অনুমতিক্রমে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে ওই জমিতে বাউন্ডারি দেওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, নিজেদের বাড়ির সংলগ্ন হওয়ায় অভিযুক্তরা বিষয়টি মেনে নিতে না পেরে শত্রুতা পোষণ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর অনুমান ১:৩০ মিনিটে অভিযুক্তরা নির্মাণাধীন জমিতে অনধিকার প্রবেশ করে বাউন্ডারি প্রাচীর ভেঙে আনুমানিক ২৫,০০০ টাকার ক্ষতিসাধন করেন এবং পালিয়ে যান। এ সময় স্থানীয় কয়েকজন সাক্ষী ঘটনাটি দেখতে পান।

​এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews