শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:

​গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুর-শাশুড়ি ও স্বজনদের মারপিট এবং নির্যাতনের ফলে দুই গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব শিবরাম গ্রামে মর্মান্তিক এ দুটি ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে নিহতদের স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে উপজেলার পূর্ব শিবরাম গ্রামে পৃথক দুটি বাড়িতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

​প্রথম ঘটনায় নিহত আয়সা সিদ্দিকার বাবা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, চার বছর আগে পাশের গ্রামের প্রবাসী মোশারফ হোসেনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর আয়সা জানতে পারেন যে তার ভাসুরের স্ত্রী পরকীয়ায় জড়িত। বিষয়টি নিয়ে আয়সা প্রতিবাদ ও বাধা দিলে রবিবার গভীর রাতে ভাড়াটে লোক দিয়ে তাকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে আত্মহত্যার রূপ দিতে মরদেহ বাঁশের সঙ্গে ঝুলিয়ে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। এদিকে মেয়ের বাবা আরও অভিযোগ করেন, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে মীমাংসার কথা বলে ফিরিয়ে দেয়।

​অন্যদিকে, একই গ্রামে পৃথক আরেকটি ঘটনায় পারিবারিক কলহের জেরে আব্দুল আউয়াল খান তার স্ত্রী সাজেদা বেগমকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, নিহতের শরীরের বিভিন্ন অংশে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে।

​এ বিষয়ে নিহতের বাবা সাহিব উদ্দিনের অভিযোগের ভিত্তিতে ঘাতক স্বামী আউয়াল খানসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা শাহীন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews