শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

বদরগঞ্জে অনৈতিক সম্পর্কের অপবাদে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধর, থানায় সোপর্দ

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে এক নারীর সাথে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে এস কে ফুলবাবু নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে ওই নারীসহ একই রশিতে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। গত রোববার গভীর রাতে বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​ভুক্তভোগী এস কে ফুলবাবু বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় রাজনীতির সাথে জড়িত।

​ফুলবাবুর বাবা মঞ্জুল মিয়ার অভিযোগ, তাঁর ছেলে ছাত্রলীগের একজন কর্মী। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সে আত্মগোপনে ছিল। গত রোববার সে গোপনে পরিবারকে দেখতে বাড়িতে আসে। বিকেলে পার্বতীপুরের মধ্যপাড়া ভাদুড়ী বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠার সময় স্থানীয় কয়েকজন যুবক বাস থামিয়ে তাকে জোরপূর্বক নামিয়ে আনে।

​তিনি আরও দাবি করেন, রাতভর তাকে পৌর শহরের চাঁদকুঠি গ্রামের এক নারীর বাড়িতে আটকে রাখা হয়। সেখানে সাজানো অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ওই নারীসহ তাঁর ছেলেকে এক রশিতে বেঁধে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মিথ্যা অপবাদ বলে জানান তিনি।

​অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে ওই নারীর ঘরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ফুলবাবুকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা দুজনকে একসাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, চাঁদকুঠি গ্রামে এক নারীসহ এক যুবককে আটকে রাখার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews