শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার দাদা মার্কেট এলাকায় অবস্থিত প্রীতি গ্রুপের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় কারখানায় শিপমেন্টের জরুরি কাজ চলার সময় হঠাৎ আগুন লাগে। মাগরিবের নামাজের পর আগুন লাগার পর আতঙ্কিত হয়ে শ্রমিকরা দ্রুত নিচে নেমে আসেন। এ সময় বিকট শব্দে একটি বয়লার বিস্ফোরিত হয়, যার আঘাতে আশপাশের কয়েকটি ভবনের থাই গ্লাস ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস, ডিইপিজেড, সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

তবে তীব্র যানজট ও ভাঙা রাস্তার কারণে ফায়ার সার্ভিস টিমকে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, “ভাঙা রাস্তা ও যানজট পেরিয়ে দীর্ঘ সময় পর আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছি। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে।”

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, ৬টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেলেও বাইপাইল সড়কে অতিরিক্ত যানজটের কারণে তাদের দল রাত ৮টায় ঘটনাস্থলে পৌঁছায়।

​কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews