শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

বদরগঞ্জে আপত্তিকর অবস্থায় গৃহবধূর সাথে যুবক আটক: থানা থেকে গৃহবধূ মুক্ত, যুবক আদালতে প্রেরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, বদরগঞ্জ রংপুর:

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠি গ্রামে গত রবিবার রাতে এক গৃহবধূর সাথে ফুলবাবু নামের এক যুবককে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে ঘটনার পরদিন সোমবার থানায় সমঝোতার মাধ্যমে আটক গৃহবধূকে মুক্ত করে উল্টো ভুক্তভোগী বাদী বানিয়ে যুবককে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে বদরগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ১০টার দিকে চাঁদকুঠি গ্রামে ওই গৃহবধূর বসতবাড়িতে আপত্তিকর অবস্থায় ফুলবাবুকে হাতেনাতে আটক করে গ্রামবাসী। পরবর্তীতে উত্তেজিত জনতা গৃহবধূ ও ওই যুবককে একই রশিতে বেঁধে মধ্যরাত পর্যন্ত আটকে রাখে। ঘটনার একাধিক ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরে রাত আনুমানিক ২টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​সোমবার সারাদিন দুজনকে থানা হেফাজতে রাখার পর সন্ধ্যায় গৃহবধূকে ছেড়ে দেওয়া হয় এবং তার করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ওই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

​আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালত চত্বরে আটক ফুলবাবুর বাবা মনজুরুল ইসলাম এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি ওই গৃহবধূ নির্দোষই হন, তবে কেন গ্রামবাসী দুজনকে একই রশিতে বেঁধে ভিডিও ভাইরাল করল? এটি একটি পরিকল্পিত ও সাজানো নাটক। থানা থেকে গৃহবধূকে ছেড়ে দেওয়ার সময় গ্রামবাসীর নীরবতাই প্রমাণ করে তারা এই চক্রান্তে জড়িত।”

​নাম প্রকাশ না করার শর্তে চাঁদকুঠি এলাকার একাধিক বাসিন্দা জানান, গৃহবধূ নিজেই ফুলবাবুকে মোবাইলে ডেকে এনে আটকের নাটক সাজান এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। দরকষাকষিতে ছেলেপক্ষ রাজি না হওয়ায় পরে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে থানায় লেনদেনের মাধ্যমে কৌশলে ওই গৃহবধূকে মামলার বাদী বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উক্ত গৃহবধূর বিরুদ্ধে এলাকায় ইতিপূর্বে এমন আরও অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। ঘটনাটি গোয়েন্দা সংস্থা (ডিবি) দ্বারা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, আটক যুবকের নামে পূর্বে মামলা ছিল এবং নতুন করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আটক গৃহবধূকে একই মামলায় বাদী বানিয়ে থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews