শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

‘এক্সিলেন্স ফর হিউম্যানিটি’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুল-এর আয়োজনে ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মাহিগঞ্জের জি এল রায় রোড, পশ্চিম খাসবাগের স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলের পরিচালক জনাব মো: শামসুল হুদা মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক প্রতিনিধি ও ম্যানেজিং কমিটির সদস্য জনাব মো: মশিয়ার রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মো: আব্দুর রহিম অন্তর এবং মোছাঃ দোলা আক্তার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ ডায়না আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশ ও পড়াশোনায় আরও উৎসাহী করে তুলতে নিয়মিত এমন মূল্যায়ন ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষাউপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের উল্লাস এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews