শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

শহিদ আবু সাঈদের বাড়ি নির্মাণ ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকার ঘোষণা প্রতিমন্ত্রীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহিদ আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, এটি তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য চিরকালীন অনুপ্রেরণা। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের বাড়ি পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি আবু সাঈদের পরিবারের নতুন ঘর নির্মাণ, তার মা-বাবার থাকার সুব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য ১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

​প্রতিমন্ত্রী জানান, ঘোষিত এই এক কোটি টাকার উন্নয়ন কাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং এ জন্য দ্রুত নকশা তৈরির প্রয়োজনীয় নির্দেশনা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। এছাড়া রংপুর জেলা স্টেডিয়ামের নামকরণ ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ‘শহিদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

​সরকারের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

​ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের নারী প্রধানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। একইভাবে আগামী চার বছরে প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে ভূমিহীন, প্রান্তিক, মধ্যম ও উচ্চপর্যায়ের ক্যাটাগরিতে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে, যার জন্য কোনো ধরনের তদবিরের প্রয়োজন হবে না।

​ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের সম্মানীর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রতি মাসের প্রথম সপ্তাহে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে সম্মানী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার পাইলট প্রকল্প ইতিমধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে। এছাড়া তরুণদের দক্ষ করে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালুর চিন্তাও করছে সরকার।

​জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল-গ্যাসের বাজারে সাময়িক সংকট তৈরি হয়েছে। বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, লংমার্চ করে সমস্যার সমাধান হয় না, সুনির্দিষ্ট মতামত থাকলে সংসদে দাঁড়িয়ে কথা বলুন। একই সঙ্গে সরকারের সফলতা-ব্যর্থতা মূল্যায়নের জন্য সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুন্নবীর ডনসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews