শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা Curacao Casino Resort Hilton A Practical Travel Guide

মাহিগঞ্জে ২১ কেজির কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, যৌথ অভিযানে আটক ১

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:

​পাথরের প্রাচীন মূর্তি পাচারের সম্ভাব্য একটি চক্রের সন্ধান মিলেছে কি না এমন প্রশ্ন সামনে রেখে রংপুর মহানগরীর মাহিগঞ্জে অভিযান চালিয়ে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কালো পাথরের কালীমূর্তির একটি খণ্ডাংশ উদ্ধার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১৩। এ ঘটনায় মো. রজব আলী (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

​রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মাহিগঞ্জ থানার ফকিরা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আটক রজব আলী মাহিগঞ্জ থানার ১ নম্বর কল্যাণী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরা এলাকার মৃত ফজর আলীর ছেলে।

​অভিযানে তার কাছ থেকে ২৮ দশমিক ৫ ইঞ্চি উচ্চতা ও ৫ দশমিক ৫ ইঞ্চি প্রস্থের কালো পাথরের কালীমূর্তির একটি খণ্ডাংশ উদ্ধার করা হয়। যার ওজন ২১ কেজি ২০০ গ্রাম।

​প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধার হওয়া মূর্তির খণ্ডাংশটি চোরাই পথে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে গোপনে রাখা হয়ে থাকতে পারে। তবে মূর্তিটির প্রকৃত উৎস, কতদিন ধরে এটি ওই ব্যক্তির কাছে ছিল এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না এসব বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

​এ ঘটনায় মাহিগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। আটক রজব আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews