শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকারের দাবিতে রংপুরে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

ক্যাম্পে বসবাসরত মানুষের স্থায়ী পুনর্বাসন এবং মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে রংপুরে লংমার্চ ও জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। এসপিজিআরসি (SPGRC) রংপুর শাখার উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা ক্যাম্পবাসীদের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার জন্য বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

​উচ্ছেদকৃত ক্যাম্পবাসীদের দ্রুত ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। স্থায়ী পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের কোনো ক্যাম্প উচ্ছেদ করা যাবে না। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত ক্যাম্পবাসীদের সকল নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা যাবে না। সকল ক্যাম্পে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পবাসীদের জানমালের হেফাজতের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

পরবর্তীতে এসপিজিআরসি রংপুর শাখার নেতাকর্মী ও সাধারণ ক্যাম্পবাসীদের একটি প্রতিনিধিদল লংমার্চ সহকারে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তারা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চ মহলে স্মারকলিপি পেশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews