শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

পীরগাছায় দলিল লেখক আবেদুলের বিরুদ্ধে অন্যের লাইসেন্স ব্যবহারে জালিয়াতির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, পীরগাছা (রংপুর):

রংপুরের পীরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে নিজের লাইসেন্স লুকিয়ে অন্যের লাইসেন্স নম্বর ব্যবহার করে জমি রেজিস্ট্রির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দলিল লেখক মো: আবেদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারণার শিকার এক ভুক্তভোগী।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার অভিরাম গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো: আব্দুস সোবহান ১৯৯১ সালে ৫৫৭৪ নম্বর দলিল মূলে ৫.৫০ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর তিনি জানতে পারেন, বিক্রেতা মো: জহুরুল ইসলাম উক্ত জমিটি আগেই (১৯৮৯ সালে) তার স্ত্রী মোছা: গুলশানারা বেগমের নামে হেবা দলিল করে দিয়েছেন। এই জালিয়াতির বিরুদ্ধে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন (মামলা নং- ৩১৮/২৫), যা বর্তমানে বিচারধীন রয়েছে।

​মামলা চলমান থাকা অবস্থাতেই গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৪৯৭৮ নম্বর দলিলের মাধ্যমে বিতর্কিত জমিটি পুনরায় রেজিস্ট্রি করে দেওয়া হয়। অভিযোগে বলা হয়, উক্ত জমি রেজিস্ট্রির কাজে অভিযুক্ত দলিল লেখক মো: আবেদুল ইসলাম (লাইসেন্স নং- ৯৫) নিজের লাইসেন্স ব্যবহার না করে আজিজ মুহুরী নামের অপর এক দলিল লেখকের লাইসেন্স নম্বর (নং- ৬৬) ব্যবহার করে জালিয়াতি সম্পন্ন করেন।

​ভুক্তভোগী মো: আব্দুস সোবহান বলেন, “আদালতে মামলা চলা সত্ত্বেও জালিয়াতি চক্রটি অন্যের লাইসেন্স ব্যবহার করে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করেছে, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি ও চরম নিরাপত্তার হুমকি সৃষ্টি করেছে।” তিনি দ্রুত এই সনদ ও দলিল জালিয়াতির তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থার দাবি জানান।

​এ বিষয়ে জানতে অভিযুক্ত দলিল লেখক মো: আবেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

​অন্যদিকে, বিষয়টিতে পীরগাছা সাব-রেজিস্ট্রার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews