শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

​রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর, সিসিটিভির সরঞ্জাম চুরির অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

​রংপুর মহানগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজে অনধিকার প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের মারধর, অফিসকক্ষ ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনতাই এবং সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থার দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা কর্তৃপক্ষ।

​সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লায়ন্স ক্লাবের পরিচালক মো. ইনামুল হক সোহেল এবং লায়ন এ.কে.এম বানিউল আদম বাবু।

​লিখিত বক্তব্যে তারা জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির পরিচালনা ও স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছিলেন। এ বিষয়ে আগেই মেট্রোপলিটন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর জের ধরে গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে পাঠদান চলাকালে ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল জোরপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তাকর্মী ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক বাধা দিলে তাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আহত নিরাপত্তাকর্মীরা পরবর্তীতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একপর্যায়ে হামলাকারীরা ষষ্ঠ তলায় অবস্থিত ক্লাবের অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অফিসকক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নেওয়া হয় এবং আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম ও হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।

​এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. ইনামুল হক সোহেল। ইতিমধ্যে এ বিষয়ে কোতোয়ালি থানায় কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জিল মুরাদ লাভলু, সেক্রেটারি আহসানুল হাবিব মিলন, ক্লাব পরিচালক শাহীন পারভেজ, লায়ন জেবুননেছা জেবীন, আইপিপি লায়ন অনিন্দ্য আউয়াল এবং লায়ন নাসরীন ববিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews