শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুরে পৃথক স্থান থেকে নারী ও কিশোরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,রংপুর:

রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলার ৪ নম্বর ভাংনী ইউনিয়নের জুগিপাড়া এলাকায় রাস্তার পাশে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত কিশোরের নাম আমিনুল ইসলাম আকাশ (১৬)। সে উপজেলার মাটিয়াখোলা গ্রামের রহেদুর জামান মন্নুর ছেলে এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে রাস্তার পাশ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

​অন্যদিকে, একই দিন সকালে কাউনিয়া উপজেলা জামে মসজিদের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নদী/পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর নাম তাহমিনা খাতুন। তিনি হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, তাহমিনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজির জন্য এলাকায় মাইকিংও করা হয়েছিল।

​কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানান, নিহত নারীর পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews